শিবচরে এক্সপ্রেসওয়েতে পিকআপে বাসের ধাক্কা

মাদারীপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ২২:৩৪ আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২২:৩৪

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যানে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। সোমবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে শিবচরের আড়িয়াল খাঁ সেতুর পশ্চিম পাশে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। বাসে যাত্রী কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকাগামী লেনের আড়িয়াল খাঁ সেতুর পশ্চিম পাশে একটি পেঁয়াজবাহী পিকআপ থামানো ছিল। এ সময় বেপরোয়া গতিতে পেছন দিক থেকে নিউ অন্তরা ক্লাসিক নামে একটি বাস সজোরে ধাক্কা দিলে পিকআপটি ছিটকে সড়কের ওপর পরে। এতে বাসটির সামনে দুমড়ে-মুচড়ে যায়। বাসের মধ্যে অল্প কয়েকজন যাত্রী ছিল। তারা সামান্য আহত হয়েছে। ঈদের সময় ঢাকাগামী যাত্রীর সংখ্যা কম থাকে বাসে। বাসটির সামনের দিকে কোনও যাত্রী বসা ছিল না। সামনের দিকে যাত্রী থাকলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারতো।

শিবচর হাইওয়ে থানা সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে আসা নিউ অন্তরা ক্লাসিক নামের একটি বাস চাকা পাংচার হওয়া একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় বাসের চালকসহ কাউকেই পাওয়া যায়নি।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনা কবলিত গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২ 
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
সর্বশেষ খবর
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে
দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ