ঝিনাইদহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ১৭:০৪আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৭:০৪

ঝিনাইদহের শৈলকুপায় নীলপূজায় কাদা খেলা নিয়ে দ্বন্দ্বে স্বাধীন বিশ্বাস (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আহত হয়েছে আরও একজন। রবিবার রাতে উপজেলার ভগবান নগর গ্রামের আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত স্বাধীন বিশ্বাস ওই গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে নীলপূজার অংশ হিসেবে কাদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়। রবিবার বিকালে এ নিয়ে ওই গ্রামের মাতবর সুনীল বিশ্বাসের সঙ্গে অধীর বিশ্বাস নামে এক চৈত্র সন্ন্যাসীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এক সন্ন্যাসীকে থাপ্পড় মারে সুনীল। পরে রাতে বাড়ির পেছনের গেলে সুনীল ও তার ছেলে স্বাধীনকে  লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে সন্ন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম