ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৭

নরসিংদীতে রুবেল আহমেদ নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে (৩৪) প্রকাশ্যে গুলি করে এবং গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল ওই ইউনিয়নের বৈয়ুম গ্রামের শাজাহান মিয়ার ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

মাদবধী থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন রুবেল। দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে নরসিংদী জজ কোর্ট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে পাকুড়িয়া এলাকায় একদল দুর্বৃত্ত প্রাইভেটকার নিয়ে অপেক্ষা করছিল। ওই স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে রুবেল মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে দুর্বৃত্তরা তার শরীরের ওপর বসে গলা কেটে পালিয়ে যায়।

প্রকাশ্যে দিনে-দুপুরে ইউপি সদস্যকে এভাবে হত্যার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করে।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান জানান, ইউপি সদস্যকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে হত্যাকারীদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ। পরিবারের অভিযোগগুলো আমলে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে স্থানীয়রা আরও জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে রুবেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ইমরুল নামে এক ব্যক্তি। নির্বাচন চলাকালে তাদের দুই প্রার্থীর মধ্যে একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নির্বাচনে রুবেল বিজয়ী হন। নির্বাচন পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমরুলের সঙ্গে রুবেলের দ্বন্দ্ব বেড়ে যায়। এর জেরই এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক