ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

রাজশাহী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, ২০:০৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২০:০৩

রাজশাহী নগরীর উপকণ্ঠ পবা উপজেলার মুরারীপুর এলাকায় দুটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়েছে বেপরোয়া বালুবাহী একটি ডাম্প ট্রাক। এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও দুই জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– রাজশাহীর দামকুড়া থানার নতুন কশবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), ধূত্রাবন এলাকার আলমগীরের ছেলে সুইট (৩১), লালমনিরহাট জেলার সদর থানার বড়বাড়ী এলাকার জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)।

আহতরা হলেন– দামকুড়া থানার আলীগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) এবং নতুন কশবা এলাকার মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরী থেকে ছেড়ে যাওয়া একটি ডাম্প ট্রাক উচ্চগতিতে মুরালিপুর মোড়ে বাঁক নিয়ে পার হচ্ছিল। এ সময় সামনে একটি অটোরিকশা পড়ে গেলে ট্রাকের চালক সাইড দিতে গিয়ে দুই মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী জুলহাস ও রিমন নিহত হন। মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে গেছে।

রাজশাহীর দামকুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, দুটি মোটরসাইকেলে পাঁচ জন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। মোটরসাইকেল দুটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটিকে শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী