চট্টগ্রামে পুলিশ কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় সিইউজের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ মে ২০২৪, ১৭:০৫আপডেট : ১০ মে ২০২৪, ১৭:০৫

চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কলেজ গেট এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করছিলেন ঢাকা ট্রিবিউনের প্রতিবেদক পিম্পল বড়ুয়া ও চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদক বিশ্বজিৎ শর্মা। এ সময় পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকের নেতৃত্বে কিছু পুলিশ সদস্য তাদের লাঞ্ছিত করেন। দুই সাংবাদিক নিজেদের পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের হেনস্থা ও দুর্ব্যবহার করেন।’

সিইউজে নেতৃবৃন্দ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক সাংবাদিক লাঞ্ছনার এ ঘটনা অত্যন্ত জঘন্য ও দুঃখজনক।’

নেতৃবৃন্দ অবিলম্বে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপি কমিশনারের প্রতি আহ্বান জানান।

বিএইচআরএফের নিন্দা

দুই সাংবাদিকের ওপর পুলিশি হামলা ও দায়িত্ব পালনে বেআইনি বাধা সৃষ্টির ঘটনায় মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনটির চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান এ প্রতিবাদ জানান।

প্রতিবাদলিপিতে তারা বলেন, ‘সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের বেআইনি বাধা, শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় আমরা উৎকণ্ঠিত। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এসব অযোগ্য লোকদের পুলিশ বাহিনী থেকে দ্রুত সরিয়ে দেওয়া উচিত। সংবাদপত্রের সাংবিধানিক স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

উল্লেখ্য, এ ঘটনায় দায়িত্বরত অবস্থায় পরিচয় দেওয়ার পরও দুই সাংবাদিক পুলিশ কর্তৃক নিগৃহীত ও আহত হন।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম