‘জমি নিয়ে বিরোধে’ ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ মে ২০২৪, ১৩:২১আপডেট : ১৬ মে ২০২৪, ১৩:২৩

চট্টগ্রামের রাউজানে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫) মে রাতে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ও অভিযুক্ত দুজনই ওই এলাকার মমতাজ মিয়ার ছেলে।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, ‘নিহত সোহাগ মিয়ার সঙ্গে তার ছোট ভাই সোনা মিয়ার জমি সংক্রান্ত বিরোধকে ঘিরে আদালতে মামলা ছিল। বুধবার আদালতে ওই মামলায় সাক্ষ্যগ্রহণ ছিল। সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা শুরু হয়। বাড়িতে আসার পর দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করে তার ছোট ভাই সোনা মিয়া। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সোহাগকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’  

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, পাহাড়তলী ইউনিয়নে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহতের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক সোনা মিয়া, সোনা মিয়ার স্ত্রী, তাদের সন্তান তারেক, তারেকের স্ত্রী ও সোনা মিয়ার এক মেয়েকে আটক করা হয়েছে। তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী