আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
২২ মে ২০২৪, ২০:১৪ আপডেট : ২২ মে ২০২৪, ২০:১৪

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ছয় জনকে খুলনা ও গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সকালে মোল্লাহাট উপজেলার ঘোষগাতী গ্রামে সাগর শেখের গ্রুপ এবং হেদায়েত শেখের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার জানায়, স্থানীয় বড়ঘাট এলাকায় একটি চায়ের দোকানে হেদায়েত শেখের লোকজন বসা ছিল। সে সময় সাগর শেখের লোকজন এসে ধাওয়া করে। ফলে তাদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। এরপর ওই গ্রামের কয়েকটি স্থানে হামলা-পালটা হামলা এবং সংঘর্ষসহ ৫-৭টি বাড়িঘরের ভেতরে ও বাইরে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।  আহতদের মধ্যে কয়েকজন হলেন- মিন্নি (৩০), দিনু (২৭), সাহেদ মোল্লা (৫৫), সোহেল শেখ (৩৫), টুটুল ফকির (২৫), হাফিজুর (৪০) ও দুলাল (৪৫)।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, আইনশৃঙ্খলার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক