বিদ্যুতের অতিরিক্ত বিলের প্রতিবাদে অফিস ঘেরাও

মাদারীপুর প্রতিনিধি
২৩ মে ২০২৪, ২০:১২ আপডেট : ২৩ মে ২০২৪, ২০:১২

মাদারীপুরের ডাসারে অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে বিপাকে পড়ছেন সাধারণ গ্রাহকেরা। অভিযোগ উঠেছে, প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। এতে ক্ষোভে ফুঁসে ওঠেন গ্রাহকরা। তারা পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ঘেরাও করেছেন।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে ডাসার পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগীদের অভিযোগ, চলতি মে মাসে বিল তৈরিতে গাফিলতি করা হয়েছে।

জানা গেছে, বিক্ষুব্ধ গ্রাহকরা মাদারীপুরের ডাসারের সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় অস্বাভাবিক বিল থেকে পরিত্রান চান গ্রাহকরা। তোপের মুখে পড়ে পালিয়ে যান লাইন ইঞ্জিনিয়ার সুফল কুমার পাল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার ডাসার এলাকার মোতালেব কাজী নামে এক ভ্যানচালক বলেন, ‘আমার বাড়ির মিটারে গত এপ্রিল মাসের বিল এসেছিল এক হাজার ৩১৪ টাকা। এখন মে মাসের বিল এসেছে ৪ হাজার ২৯৩ টাকা। ভ্যান চালাইয়া দিন আনি দিন খাই। বিদ্যুৎ বিলের বাড়তি এই ২ হাজার ৯৭৯ টাকা কীভাবে দেবো।’

উপজেলা ধামুসা গ্রামের রাজ্জাক ঢালী নামে আরেক গ্রাহক বলেন, ‘আমার এপ্রিল মাসের বিল এসেছিল ৫৪৫ টাকা, আর বর্তমান মে মাসের বিল এসেছে ২ হাজার ২৭১ টাকা। তারা মনমতো বিল তৈরি করেছে।’

এ বিষয়ে ডাসার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. তৌহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে চাননি।

তবে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জোনাব আলী বলেন, ‘ডাসারের সংশ্লিষ্ট অফিস বিল তৈরি করে। তারাই বিল আদায় করে। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। অস্বাভাবিক বিলের ব্যাপারে আমি কিছু জানি না।’ তবে অনিয়ম হলে তদন্ত করা হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
মসজিদে বিদ্যুৎ ব্যবহার ও ছাদে সৌরবিদ্যুৎ নীতিমালার সুপারিশ
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি