টেকনাফে ৩ জনকে অপহরণ, রক্তাক্ত অবস্থায় পালিয়ে এলেন একজন

টেকনাফ প্রতিনিধি
২৫ মে ২০২৪, ০৫:১৭আপডেট : ২৫ মে ২০২৪, ০৫:১৮

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউপির নোয়াখালী পাড়া ৯নং ওয়ার্ড বাগঘোনা এলাকায় ঝরনা দেখতে গিয়ে দুই ভাইসহ তিন জন অপহরণের শিকার হয়েছেন। শুক্রবার (২৪ মে) দুপুরে বাঘঘোনা বাজারের ঝরনা দেখতে গিয়ে দূর্বৃত্তদের কবলে পড়েন তারা।

অপহৃতরা হলেন- ফয়জুল কবির রিয়াদ (৩৩), রিজওয়ান ও রিদুয়ান। পরে অপহরণকারীদের কবল থেকে রিয়াদ রক্তাক্ত অবস্থায় পালিয়ে এসেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা তাকে টেকনাফ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া বাকি দুজন রিদুয়ান ও রিজওয়ান অপহরণকারীদের কাছে জিম্মি বলে জানা গেছে।

রিয়াদ ও রিজওয়ান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব রুপকানিয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে তারা টেকনাফের আবু হানিফ মার্কেটের ইত্যাদি ইলেকট্রিক অ্যান্ড লাইব্রেরি নামে দোকানের মালিক।

অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা ফয়জুল কবির রিয়াদ বলেন, ‘আমাদের দোকানের কর্মচারী রিদুয়ান ঝরনা দেখতে যাওয়ার কথা বললে আমরা দুই ভাই তাকে নিয়ে ওই এলাকায় নিয়ে যাই। পরে পাহাড়ে কিছু দুর্বৃত্ত এসে আমাদের অপহরণ করে নিয়ে যায়। এ সময় আমি সুযোগ পেয়ে আহত অবস্থায় পালিয়ে আসি। আমার ছোটভাই রিজওয়ানসহ কর্মচারী রিদুয়ান দুজনই অপহরণকারীদের হাতে জিম্মি। তবে আমার সন্দেহ, দোকানের কর্মচারী রিদুয়ানের এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিন জনের অপহরণের খবর পেয়েছি। স্থানীয় এক যুবকের যোগসাজশে নোয়াখালীপাড়া ঝরনা দেখতে যাওয়ার কথা বলে তাদের পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা। শুনেছি, একজন রক্তাক্ত অবস্থায় তাদের কবল থেকে ফিরে এসেছে।’

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, ‘নোয়াখালীপাড়া এলাকার স্থানীয় যুবক রিদুয়ানের দাওয়াতে এসে দুই ভাই সহ তিন জনকে অপহরণ করে দূর্বৃত্তরা। একজন ফিরে আসলেও অপর দুজনকে অপহরণ করেছে বলে শুনেছি। তাদের উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের