৬১ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুই প্রকৌশলী ওএসডি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জুন ২০২৪, ২০:৪৯আপডেট : ১২ জুন ২০২৪, ২১:১৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৯ নম্বর ওয়ার্ডের তিন কোটি ২১ লাখ টাকার সড়কের উন্নয়ন কাজে ৬১ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ওএসডি হয়েছেন দুই প্রকৌশলী।

বুধবার (১২ জুন) চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে ঘুষ গ্রহণের বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

অভিযুক্তরা হলেন– চসিকের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রিফাতুল করিম চৌধুরী এবং উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদীন।

অফিস আদেশে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রিফাতুল করিম চৌধুরী এবং উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদিনকে তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রধান কার্যালয়ে সচিবালয় বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হলো।’

চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত অপর একটি অফিস আদেশে বলা হয়, ১১ জুন একটি পত্রিকায় প্রকাশিত ‘৩ কোটি ২১ লাখের কাজে ঘুষেই ব্যয় ৬১ লাখ টাকা’ শিরোনামের প্রতিবেদনের বিষয়ে জরুরি তদন্ত করার কমিটি গঠন করা হলো। তিন সদস্যের এ তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার শতিফুল হক কাজমীকে। এ কমিটির সদস্য আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন এবং সদস্যসচিব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

এ প্রসঙ্গে চসিকের জনসংযোগ কর্মকর্তা কাম প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি উন্নয়ন কাজে ঘুষ গ্রহণের বিষয়ে অভিযোগ এলে কর্তৃপক্ষ অভিযুক্ত দুই কর্মকর্তাকে ওএসডি করেছে। পাশাপাশি এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
গ্রাফিতি মোছার অভিযোগ ডাহা মিথ্যা: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী