নওগাঁয় পিটিয়ে মারা হলো দুটি রাসেলস ভাইপার সাপ

নওগাঁ প্রতিনিধি
২৫ জুন ২০২৪, ১৩:০৫আপডেট : ২৫ জুন ২০২৪, ১৩:০৮

নওগাঁর ধামইরহাট উপজেলার নেউটা ও রাঙ্গামাটি এলাকায় দুটি রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। সোমবার (২৪ জুন) বিকালে ঝোপ-ঝাড়ের মধ্য থেকে সাপ দুটি বেরিয়ে আসতে দেখে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে।

এ বিষয়ে পত্নীতলা বন বিট কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘মেরে ফেলা সাপ দুটির ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি সেগুলো রাসেলস ভাইপার।’

ধামইরহাটের স্থানীয় বাসিন্দা রেজাউল হক জানান, ধামইরহাট এলাকায় এর আগেও রাসেলস ভাইপার উদ্ধার হয়েছে। ভারত সীমান্ত সংলগ্ন এবং আত্রাই নদী তীরবর্তী এলাকায় এর আগে এই সাপ মাঝে-মধ্যেই উদ্ধার হয়েছে।

স্থানীয় পাইকবান্দা বন বিট কর্মকর্তা ফরহাদ জাহান জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত এ অঞ্চলে প্রায় ১০টি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হয়েছে। বেশ কিছুদিন পর আবারও এর উপদ্রপ বোড়েছে। সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন এই কর্মকর্তা।

এদিকে, সাপের উপদ্রপ থেকে রক্ষায় জেলাজুড়ে সতর্কী করণ প্রচারণা চালানোর কথা জানান নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা। জেলার প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত প্রতিষেধক মজুত রাখা হয়েছে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম