সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
২৫ জুন ২০২৪, ১৫:২৪আপডেট : ২৫ জুন ২০২৪, ১৫:২৪

খুলনায় আরিফ হোসেন (৪০) নামে সাবেক এক ইউপি সদস্যকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। সোমবার (২৪ জুন) দিবাগত রাতে নগরীর কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

আড়ংঘাটা থানার ওসি কাজী কামাল হোসেন বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে। নিহত আরিফ হোসেন ৩৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে। আরিফ কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।’

স্থানীয়রা জানান, রাত সোয়া ১১টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেটের সামনে আরিফ হোসেনকে (৪০) সন্ত্রাসীরা গুলি করে। তারা একটি কালো রঙের মোটরসাইকেলে হেলমেট পরে এসে গুলি করে। তার মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়। এলোপাতাড়ি গুলি করে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘রাত ১১টার পর কুয়েট পকেট গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন মারা গেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম