মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ১০ ড্রেজারসহ আটক ৪৩

চাঁদপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪, ১৯:০২আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৯:০২

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড ও দুটি স্পিডবোটসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার নাসিরকান্দি এলাকায় উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথ এ অভিযান পরিচালনা করে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, ‘মতলব উত্তরে মেঘনা নদীর নৌসীমানায় আগেও অবৈধ ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোটসহ ৪৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে অবৈধ বালু বিক্রি করা ১১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

অভিযানে উপস্থিত ছিলেন– মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান, চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী