রেললাইনে ৫ লাশ নিয়ে রহস্য, মেলেনি পরিচয়

রাকিবুল ইসলাম, নরসিংদী
০৮ জুলাই ২০২৪, ২০:৩২আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২২:১২

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে পাঁচ জনের মরদেহ পাওয়ার ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি। সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৫টা থেকে ৭টার মধ্যে উপজেলার খাকচক এলাকায় তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা পুলিশের।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে খবর পেয়ে সকাল পৌনে ১০টায় ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পৌঁছায়। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে, রেললাইনে বসা অবস্থায় কাটা পড়েছে, নাকি অন্য কেউ মেরে মরদেহ রেললাইনে ফেলে রাখে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

১২ ঘণ্টা পেরিয়ে গেলেও মৃতদের পরিচয় না পাওয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে ঘটনাটি ঘিরে। জনমনে প্রশ্ন, এটি কি ট্রেনে কাটা পড়ে মৃত্যু? নাকি কোনও পরিকল্পিত হত্যাকাণ্ড? 

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন, ভৈরব রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম এবং পিবিআইয়ের সদস্যরা।

পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘আসল ঘটনা স্পষ্ট নয় এখনও৷ কীভাবে ঘটনা ঘটেছে তা এখনও আমরা নিশ্চিত নই। তবে, মরদেহগুলো ট্রেনে কাটা প্রাথমিকভাবে সেটি নিশ্চিত। কিন্তু এর আগে কোনও কিছু ঘটেছে কিনা সেটি তদন্ত শেষে বলা যাবে। পিবিআই’ও এটি নিয়ে কাজ করছে।’

ফোনে ভৈরব রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম বলেন, ‘নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। মৃতরা সবাই পুরুষ এবং বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে।’

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে