আবেদ আলীর ছেলে সিয়ামকে উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি

মাদারীপুর প্রতিনিধি
০৯ জুলাই ২০২৪, ১৬:২০ আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৭:৩৬

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগ। তাকে ডাসার উপজেলা ছাত্রলীগ কমিটির সহসভাপতির পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সিয়ামকে ডাসার ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
/এমএএ/
সম্পর্কিত
প্রাইভেটকারে গুলি করে ৩ কোটি টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি গোপালগঞ্জে আনসারদের খাবার ‌‌‘ছিনিয়ে নিয়েছে’ নিষিদ্ধ ছাত্রলীগ, পরে অপপ্রচার
অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম