ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চাঁদপুর প্রতিনিধি
০৯ জুলাই ২০২৪, ২১:৪৮ আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২১:৪৮

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি বিভিন্ন প্রকল্পের ৮২ বস্তা চাল বিতরণ না করে অবৈধভাবে হেফাজতে রাখায় চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর।

সোমবার (৮ জুলাই) মামলাটি রেকর্ড করেন দুদক সমন্বিত চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন।

মঙ্গলবার দুদক চাঁদপুর কার্যালয় থেকে এসব তথ্য গণমাধ্যমে নিশ্চিত করা হয়।

দুদক জেলা কার্যালয় থেকে দেওয়া তথ্যে জানা গেছে, জেলার হাজিগঞ্জ উপজেলার, ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের বিপরীতে বরাদ্দ করা খাদ্যশস্য (চাল) বিভিন্ন সময়ে হাজীগঞ্জ সরকারি খাদ্য গুদাম থেকে ডিওর মাধ্যমে উত্তোলন করে যথাযথভাবে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখেন অভিযুক্তরা। তারা পরস্পরের সহযোগিতায় ৮২ বস্তায় সরকারি ২ হাজার ৪৬০ কেজি চাল আত্মসাৎ করেন। যার আনুমানিক মূল্য এক লাখ ৩৫ হাজার ৩শ’ টাকা।

অভিযুক্তরা হলেন– ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু (৬০), ইউপি সদস্য আমির মুন্সি (৫০), ইউনিয়নের বাসিন্দা আবুল খায়ের কালু (৬০) ও জাহাঙ্গীর হোসেন (৫৫)। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় চাঁদপুরে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯ ও ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫ (২) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এর আগে গত ২৪ জুন সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান এবং হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত যৌথভাবে ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান। ওই বাড়ির আব্দুল মমিনের বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, আটটি খালি চালের বস্তা এবং জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে সরকারি ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে কিছু তথ্য পেয়েছে দুদক
শেখ হাসিনা ও বেনজীরের অনুসন্ধান নিয়ে নতুন করে যা জানালো দুদক
৯০ কোটি টাকার খালি চেক, ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক