হবিগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০১৬, ১৭:১৫আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৭:১৬

মোটরসাইকেল দুর্ঘটনা হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইচড়া চা বাগান এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজাত মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার ছোট ভাই জাবেদ মিয়া (২৫) গুরুতর আহত হন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাহুবল থানার ওসি মোশারফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুজনেই বাহুবল উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার মিরপুর থেকে মোটরসাইকেলে সুজাত মিয়া ও তার ভাই জাবেদ মিয়া তাদের  ফুফাত ভাই রুবেল মিয়ার বিয়েতে যোগ দেওয়ার জন্য শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কামাইচড়া চা বাগান এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ দাস সুজাত মিয়াকে মৃত ঘোষণা করেন।

/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের