বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

গাইবান্ধা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ১৪:৩৪আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৪:৩৪

গাইবান্ধায় বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাগর মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গে থাকা নাইমুর রহমান স্বচ্ছ (২০) ও সামিউল ইসলাম (২১) নামে আরও দুই যুবক।

সোমবার (১৫ জুলাই) দুপুরে পলাশবাড়ী উপজেলার টেংরা-বাদিয়াখালি সড়কে গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর পলাশবাড়ী পৌর শহরের গিরিধারিপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। আহত স্বচ্ছ উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং অপর আহত সামিউলের বাড়ি একই গ্রামে।

স্থানীয়রা জানান, সাগর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পলাশবাড়ী থেকে কাশিয়াবাড়ীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

আহত স্বচ্ছ ও সামিউলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) লাইসুর রহমান বলেন, ‘নিহত সাগরের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে