বেড়েছে কাঁচা মরিচ আমদানি, কমছে দাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২৫ জুলাই ২০২৪, ১৬:০৮আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৬:০৮

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনেই ভারত থেকে আমদানি হয়েছে ২২৭ টন কাঁচা মরিচ। এতে সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে পাইকারিতে দাম কমেছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ ২শ থেকে ২শ ২০ টাকা দরে পাইকারিতে (ট্রাকসেল) বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ কিনতে আসা ফিরোজ হোসেন বলেন, ‘দেশি কাঁচা মরিচের সরবরাহ না থাকায় বাজারে দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। তাই সরবরাহ স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর থেকে কাঁচা মরিচ কিনে দেশের বিভিন্ন মোকামে পাঠাচ্ছি। তবে বাজারে দাম ওঠানামা করছে। বর্তমানে বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়ায় দাম আবারও কমতে শুরু করেছে। বর্তমানে ১৩০ থেকে ১৪০ টাকায় নেমেছে কাঁচা মরিচের দাম।’ 

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘দেশের বাজারে কাঁচা মরিচের সররবাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি অব্যাহত রেখেছেন এই বন্দরের আমদানিকারকরা। তবে দেশে চলমান পরিস্থিতির কারণে ইন্টারনেট না থাকায় তারা কাঁচা মরিচের এলসি খুলতে পারছিলেন না। এ ছাড়া নগদ টাকার অভাবে আমদানি করা কাঁচা মরিচের শুল্ক পরিশোধ করতে না পারায় আমদানির পরিমাণ কমে গিয়েছিল। এতে চাহিদার তুলনায় পণ্যটির সররবাহ কমায় দাম বাড়তির দিকে ছিল। বর্তমানে দেশের বাজারে কাঁচা মরিচের বাড়তি চাহিদা এবং ভালো দাম পাওয়ায় যাদের পুরনো এলসি রয়েছে তারা আমদানির পরিমাণ বাড়িয়েছেন। সেই সঙ্গে গতকাল থেকে ইন্টারনেট আসায় পুনরায় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ব্যাংকগুলো খোলার কারণে আমদানিকারকরা কাঁচা মরিচের এলসি খোলায় বন্দর দিয়ে আমদানি বেড়েছে। এতে বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। তবে কাঁচা মরিচ আমদানিতে কেজিপ্রতি ৩৫ টাকা শুল্ক দিতে হচ্ছে। এটি কমানো হলে দাম আরও কমে আসবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির মধ্যেও শুরু থেকেই হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা পণ্য, পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি অব্যাহত ছিল। তবে বর্তমানে বন্দর দিয়ে আগের চেয়ে কাঁচা মরিচ আমদানির পরিমাণ বেড়েছে। গতকাল বন্দর দিয়ে ২৫টি ট্রাকে ২২৭ টন আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে।’

দ্রুত যেন আমদানিকারকরা কাঁচা মরিচ খালাস করে নিতে পারেন সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম