রাজশাহীর মহাসড়কে শিক্ষক-শিক্ষার্থী-জনতা

রাবি প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ১৬:০৭আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৬:০৭

সারা দেশে শিক্ষার্থী-জনতার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী নগরী। শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বৃষ্টি উপেক্ষা করে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ‘সরকারের পদত্যাগ ছাড়া আমরা কোনও অবস্থাতেই ঘরে ফিরে যাব না। আমরা শিক্ষার্থী হত্যার বিচার চাই এবং সরকারের পদত্যাগ চাই।’

সরেজমিন দেখা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রুয়েট গেটসহ বিভিন্ন স্থান থেকে দল বেঁধে বিক্ষোভ করতে করতে নগরীর তালাইমারী মোড়ে সরকারবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ নানা পেশার হাজার হাজার মানুষ। বিক্ষোভ চলাকালে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ নিয়ে নগরীর ভদ্রা এলাকার দিকে এগোন আন্দোলনকারীরা। কিছুক্ষণ পর আবার বিশ্ববিদ্যালয়ের দিকে ফিরে আসেন শিক্ষার্থীরা।

ফেরার পথে পুলিশকে দেখে ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনি দেন শিক্ষার্থীরা। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক সংলগ্ন রাজশাহী টু ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান শিক্ষার্থীরা। এ সময় রঙ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিভিন্ন গ্রাফিতি এঁকে দেন আন্দোলনকারীরা। পরে রাজশাহী শহরের দিকে বিক্ষোভ নিয়ে এগোন আন্দোলনরত শিক্ষার্থীরা। বর্তমানে নগরীর রেলগেট এলাকায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ চলাকালে মাইক হাতে এক আন্দোলনকারী বলেন, ‘তারা আমাদের নির্মমভাবে নির্যাতন করেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবে ঘরে ফিরে যাব না।’

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের