চট্টগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষে শতাধিক আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ আগস্ট ২০২৪, ১৪:৫৭আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৪:৫৭

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। রবিবার (৪ আগস্ট) সকাল থেকে নগরীর নিউমার্কেট, তিন পুলের মাথা ও নন্দন কাননসহ বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বেশির ভাগই গুলিবিদ্ধ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানিয়েছে, দুপুর দেড়টা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত ব্যক্তি এ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সংঘর্ষে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফিও।

এর আগে সকাল ১০টা থেকে নিউমার্কেট চত্বরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল, কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাও একত্র হয়ে ছাত্রদের ওপর গুলি, পাথর এবং ককটেল নিক্ষেপ করেছেন বলে অভিযোগ করেন তালাত মাহমুদ রাফি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় হাসপাতালে বেশ কয়েকজন আহত হয়ে এসেছেন এবং আসছেন। তাদের বেশির ভাগই ছররা গুলিতে আহত হয়েছেন।’

/এফআর/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম