রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে মাঠে সেনাবাহিনী

রাজশাহী প্রতিনিধি
১০ আগস্ট ২০২৪, ১৪:২৮আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৪:২৮

রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। শনিবার (১০ আগস্ট) সকালে নগরীর কোর্ট বুলনপুর লুট হওয়া মাল উদ্ধারে অভিযান চালায় তারা।

সরেজমিন জানা যায়, মাইক নিয়ে প্রতিটি অলিগলিতে ছাত্ররা আহ্বান জানান। তারা লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার দাবি জানান। তাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই মালামাল ফেরত দিয়েছেন। এ পর্যন্ত ৩০ ভাগ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট সেগুলো তালিকাভুক্ত করছেন। পরে উদ্ধার হওয়া মালামাল বিভিন্ন প্রতিষ্ঠানে এবং অস্ত্র মহানগর পুলিশের কাছে ফেরত দেওয়া হবে।

এ সময় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর মোবাশ্বির হোসেন খান বলেন, ‘আমরা রেড ক্রিসেন্টসহ সহযোগী সংগঠন নিয়ে মাঠে নেমেছি। আমরা লুটপাট করা মালামাল উদ্ধারে মাঠে নেমেছি। ইতোমধ্যে আমরা কিছু মালামাল উদ্ধারো করেছি। এরই মধ্যে আমরা ৩০ শতাংশ লুটপাটের মালামাল উদ্ধার করেছি। এগুলো আমরা স্ব স্ব প্রতিষ্ঠানে পাঠিয়ে দিচ্ছি।’

এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক