শিয়াল মারার জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ১৭:৫৪ আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৭:৫৪

টাঙ্গাইলের ঘাটাইলে আখক্ষেতে শিয়াল মারার জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের বাসিন্দা কৃষক আরশেদ আলী (৬৫) এবং তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কৃষক আরশেদ আলী চুরি ঠেকাতে এবং শিয়ালের হাত থেকে রক্ষা করতে তার আখক্ষেতের চারপাশে বিদ্যুতের তারে সংযোগ দিয়ে রাখেন। পরে সকালে অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ক্ষেতে গেলে প্রথমে রহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে আরশেদও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ বলেন, ‘কৃষক আরশেদ ও তার স্ত্রী আখক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।’

ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

/এমএএ/
সম্পর্কিত
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি