গাজীপুরে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা

গাজীপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৪, ০৯:১৯আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৯:১৯

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মঞ্জু মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৮৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। ছেলে হত্যার বিচার চেয়ে মামলাটি করেছেন রংপুর জেলার পীরগাছা উপজেলার জুয়ান এলাকার বাসিন্দা ইনছার আলী (৬৮)।

মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর নেতাদের সঙ্গে রংপুরের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদেরও আসামি করা হয়েছে। শেখ হাসিনাসহ প্রথম ১৯ জনকে হুকুমের আসামি এবং অজ্ঞাত ৫০০-৭০০ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাতে ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বাদী মামলাটি করেন। মামলায় মারপিট করে গুরুতর জখম করাসহ গুলি করে মানুষ হত্যা করা এবং হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

নিহত মঞ্জু মিয়া রংপুরের পীরগাছা এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী ও বাবাকে নিয়ে গাজীপুরের গাছা থানাধীন বড়বাড়ী এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৬), রংপুরের পীরগাছা-কাউনিয়া এলাকার সাবেক সংসদ সদস্য টিপু মুন্সি (৭৪), সাবেক মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা (৭৩), গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান (৭০), সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (৪৬), গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ (৫৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন (৩৫) ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান (৩৪)।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী