ঘরের পাশে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৪, ১১:৫৯ আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১১:৫৯

লক্ষ্মীপুরের রায়পুরে ঘরের পাশে জমে থাকা বন্যার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার উত্তর কেরোয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া রাবেয়া বেগম (৩৫) ওই গ্রামের সৌদি আরব প্রবাসী ফয়েজ আহমদের স্ত্রী। তিনি চার সন্তানের মা।

স্থানীয়রা জানান, ঘরে পানি ওঠায় রাবেয়া সন্তানদের নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। তাদের বসতঘরের পাশে সুপারি বাগানে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। রাবেয়া সেখানে নারিকেল কুড়াতে যাওয়ার সময় ওই পানিতে পা রাখামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবাহী নয়, কিন্তু বৃষ্টির পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন ছাড়াও বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতি থাকে। সেগুলোর কারণে বৃষ্টির পানি বিদ্যুৎ পরিবাহী। অর্থাৎ জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে ওই পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা অনেক বেশি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই নারীর মৃত্যুর বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাতে লাশ দাফন করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
সর্বশেষ খবর
কোপাইলটে যুক্ত হলো মাইক্রোসফট অফিস
কোপাইলটে যুক্ত হলো মাইক্রোসফট অফিস
আয়কর রিটার্নে করছাড়ের সময় আর মাত্র চার দিন
আয়কর রিটার্নে করছাড়ের সময় আর মাত্র চার দিন
মূল্যস্ফীতির চাপ, ব্রাজিলে কঠিন লড়াইয়ে লুলা
মূল্যস্ফীতির চাপ, ব্রাজিলে কঠিন লড়াইয়ে লুলা
পরিবার নিয়ে বিদেশ ভ্রমণে সিঙ্গাপুর নাকি দুবাই কোনটি সেরা
পরিবার নিয়ে বিদেশ ভ্রমণে সিঙ্গাপুর নাকি দুবাই কোনটি সেরা
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব