সাংবাদিক সাইফুল আলম মুকুলের ২৬তম ‘হত্যাবার্ষিকী’ পালিত

যশোর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৪, ১৬:০৫আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৬:০৫

শহীদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুলের ২৬তম ‘হত্যাবার্ষিকী’ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, ‘রাজনৈতিক রঙ লাগানোর কারণে যশোরের দুই প্রথিতযশা সাংবাদিক সাইফুল আলম মুকুল ও শামছুর রহমান কেবলের হত্যার বিচার হয়নি। শুধু শায়েস্তা করার জন্য শামছুর রহমান হত্যা মামলায় প্রতিপক্ষ সাংবাদিক নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়।’

শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটরিয়ামে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তারা।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন– প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, সমাজের কথা সম্পাদক আমিনুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, জাহিদ আহমেদ লিটন, রিমন খান প্রমুখ।

সভাশেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের এই দিনে রাত ১০টার দিকে যশোর শহর থেকে নিজ পত্রিকা কার্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে নিহত হন রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুল। বর্তমানে মামলাটি উচ্চ আদালত কর্তৃক স্থগিত আছে।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের