১৫ আগস্ট ৩২ নম্বরে হামলায় আহত আ.লীগ নেতা মমিনের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৪, ১৯:২৫আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৯:৫০

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলায় আহত লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটওয়ারী (৫২) মারা গেছেন। শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে মারা যান তিনি।

মমিন পাটওয়ারী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সমাজসেবা বিষয়ক সদস্য ছিলেন। এ ছাড়া তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

পরিবার সূত্র জানায়, মমিন পাটওয়ারীর স্ত্রী ও এক ছেলে রয়েছে। তিনি ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে শুক্রবার দুপুরে জুমার পর তাকে দাফন করা হয়েছে।

মমিন পাটোয়ারীর ভাতিজা মুনতাকিম পাটোয়ারী বলেন, ‘আমার চাচা ১৫ আগস্ট ৩২ নম্বরে নেতাকর্মীদের সঙ্গে ফুল দিতে গিয়ে হামলার শিকার হন। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থান শুক্রবার তিনি মারা যান। যারা তাকে হামলা করেছে তাদের বিচার চাই।’

এদিকে, সকাল থেকেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও মমিন পাটওয়ারীর মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, এম এ মমিন পাটোয়ারী ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি হামলার শিকার হন। পরে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের