ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে গেলো অটোরিকশা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৪, ১৫:২৯আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৫:২৯

ঢাকা-সিলেট রেলপথে চলাচল করা আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিক্শা। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িযা সদর উপজেলায় পাঘাচং রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। সে সময় অবৈধ একটি লেভেল ক্রসিং দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা অতিক্রম করার সময় ট্রেনটির সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এর আগেই অটোরিকশা চালক অবস্থা বেগতিক দেখে দ্রুত অটোরিকশা থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে আসেন। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে ট্রেনটি কিছুদূর নিয়ে যায়। এতে ট্রেনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সুব্রত বিশ্বাস জানান, এ সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি