চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৪

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে অনিম হাসান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত অনিম নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও মধ্যপাড়া এলাকার আশিকুর রহমানের ছেলে।

ওসি আরও বলেন, ‘সিলেটগামী কালনী ট্রেনটি ভৈরবে বিরতি না থাকার পরেও ওই যুবক সেখানে নামতে গিয়ে চাকায় কাটা পড়ে মারা যান। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে থামে না। ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছানোমাত্র লাফ দিয়ে নামার চেষ্টা করেন অনিম। এ সময় পা পিছলে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের মাঝখানে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের