বেনাপোল চেকপোস্টে যাত্রীদের টাকা ছিনতাই চলছেই

বেনাপোল প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪১

আন্তর্জাতিক চেকপোস্ট যশোরের বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে যাত্রীদের টাকা ছিনতাই থামছেই না। এটা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ, বাজার কমিটি ও পরিবহন সমিতি মিলে ছিনতাইকারীদের তিনটি দোকান সিলগালা করেন।

সোমবার দুপুরে আট জন পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর বেনাপোল চেকপোস্টের একটি মার্কেটের গলি থেকে দুজনের ১৩ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে স্থানীয় বিজিবি, বন্দর ও বাজার কমিটি। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ায় বাকি টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থলপথে ভারত যাতায়াতের প্রধান পথ হচ্ছে বেনাপোল স্থলবন্দর। এই পথ দিয়ে প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকেন। যাত্রীরা রাত ৩টার দিকে বাস থেকে নামার পর বন্দরের বাস টার্মিনাল এবং প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাদের পাসপোর্ট ফরম ও ভ্রমণ কর কেটে দেওয়ার কথা বলে কিছু চিহ্নিত ছিনতাইকারী। এরপর বিভিন্ন অলিগলিতে বসিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকার নম্বর এন্ট্রির কথা বলে বড় অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে এসব ঘটনা ঘটলেও মিলছে না কোনও প্রতিকার।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের আশপাশে গোপনে বসে থাকে দালাল পরিচয়ের ছিনতাইকারীরা চক্রের সদস্যরা। পরে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের টার্গেট করে। বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে তারা বিভিন্ন মার্কেটের গলিতে নিয়ে বিভিন্ন কৌশলে টাকা ছিনতাই করছে। এসব ছিনতাইকারীদের ভয়ে স্থানীয়রা কেউ প্রতিবাদ করতে পারে না। কারণ তারা দলে অনেক ভারী। আর এসব চক্রকে নানাভাবে সহযোগিতা করে নামধারী কিছু সাংবাদিক, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা লোকজন এবং অসাধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

গতকাল সোমবার ছিনতাইয়ের কবলে পড়া খুলনার সাগর হোসেন নামের এক যাত্রী জানান, তিনি ভারতে গমনের উদ্দেশ্যে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে সকালে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেখানে কয়েকজন লোক তাকে বলে, অনলাইনে ভ্রমণ ট্যাক্স জমা দিলে তারা বন্দরের লম্বা লাইনের আগে ইমিগ্রেশনে পৌঁছে দেবে। পরে তাকে পাশের একটি মার্কেটের গলিতে কম্পিউটারের দোকানে বসায়। সেখানে তার কাছ থেকে ২৩ হাজার টাকা নিয়েছে। পরে বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে বন্দর ও বিজিবি সদস্যদের সহযোগিতায় ৭ হাজার টাকা ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধার হয়। এসব প্রতিষ্ঠানে পাশেই আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘোরাফেরা করলেও তারা কিছুই দেখে না।

এ ব্যাপারে বেনাপোল বন্দরে নিয়োজিত আর্মস ব্যাটালিয়নের ওসি বাদল চন্দ্র জানান, পাসপোর্টধারীদের টাকা ছিনতাইয়ের ঘটনা দুঃখজনক। এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে। পরে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে দেওয়া হয়। বন্দর এলাকায় ছনতাইকারীদের বিরুদ্ধে আরও কড়াকড়ি আরোপ করা হবে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত জানান, ছিনতাইয়ের অভিযোগে বহুবার ছিনতাইকারীদের প্রতিষ্ঠান তালা মেরে সিল করে দেওয়া হয়েছে এবং তাদের আটকও করা হয়েছে। তবে তারা জেল থেকে ফিরে এসে আবারও সেই অপরাধ করছে। ছিনতাই পুরোপুরি বন্ধ করতে হলে পুলিশকে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিকদের সহযোগিতা করতে হবে। আর যাত্রীদের ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম