বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ বাসযাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছে সাত জন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে সেতুর ১৩ নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়ার এলাকার বাসিন্দা সফর শেখের ছেলে রহিজ উদ্দিন, রহিজ উদ্দিনের ছেলে রিপু (২৬) এবং একই উপজেলার বনবাড়িয়া গ্রামের সুশান্ত শেখরের ছেলে চন্দ্র শেখর।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিরাজগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোররাতে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত এবং আহত হন সাত জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, ‘তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে।’

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় নিহত তিন জনের মরদেহ মর্গে রাখা আছে। এ ছাড়াও আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং তিন জন গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।’

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সর্বশেষ খবর
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা