সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর-মারপিটের ঘটনায় মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ মে ২০২৫, ০৮:৩৩আপডেট : ০৪ মে ২০২৫, ০৮:৩৩

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত ১০-১২ জনকে। সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভর্তি রোগীর চিকিৎসা নিয়ে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে পুলিশি নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ স্টাফরা। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মীরা জানান, শহর উপকণ্ঠের মাগুরা গ্রামের আক্কেল আলীর ছেলে শাহিনুর রহমান নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ ওঠে। হামলা চালিয়ে আহত করা হয় ঢাকা থেকে আগত একজন চিকিৎসককেও।

হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও চিকিৎসা প্রদান কার্যক্রম শুরু হয়। 

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে জরুরি বিভাগে হামলা চালানো হয়েছে। এতে ঢাকা থেকে আগত একজন চিকিৎসকও আহত হয়েছেন।’

তবে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যথাযথ চিকিৎসা না পেয়ে একজন মুমূর্ষু রোগীর স্বজনরা হামলা চালিয়েছে। আমি হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নই।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ঘটনার পর থেকেই সেখানে পুলিশ রয়েছে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সন্ধ্যার পর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন বাদী হয়ে ১০-১২ জনকে অজ্ঞাত দেখিয়ে এজাহার দাখিল করেন। যেহেতু আসামি সবই অজ্ঞাত তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কাজ করছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী