চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৯ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৯

ঝিনাইদহের মহেশপুরে রাশেদ শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই সময় পিটুনিতে আহত হয়েছেন নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন পুলিশ পাহারায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিহত রাশেদ মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভালাইপুর গ্রামের বিশ্বাসপাড়ায় রাজ্জাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় চার জন। এ সময় শরিফুল ইসলাম নামে একজন পালিয়ে যায়। তাদের ছুরিকাঘাতে তৌহিদুল খাঁ নামে এক ব্যক্তি জখম হয়। সে সময় বিক্ষুব্ধ জনতা তিন জনকে আটক করে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসে। সেখানে উপস্থিত জনতা বেদম মারধর করে। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

স্থানীয়রা বলছেন, হতাহতরা পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। এর আগেও বজলুর রহমান বটার বাবা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চুরির দায়ে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এ ছাড়া আটক বটা দীর্ঘদিন ধরে মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন জন স্থানীয়দের মারধরের শিকার হন। পিটুনিতে তিন জনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
গভীর রাতে বেঁধে মারধর, পরদিন সেতুর নিচ থেকে লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক