এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশ বলছে ‘জুলাই আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে ছিল’

নরসিংদী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ২৩:১৪ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২৩:১৪

নরসিংদীর পলাশে মো. জালাল (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় একদল লোক। জুলাই আন্দোলনের সময় তিনি নরসিংদী কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জালাল নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ বলছে, জালালের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারের গেট ভেঙে ৮২৬ জন বন্দির সঙ্গে তিনিও পালিয়ে গিয়েছিলেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শাহেদ আল মামুন বলেন, ‘ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল ২০২৪ সালের ১৯ জুলাই কারাগার থেকে পালানোর পর এলাকা ছেড়েছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে আদালতের। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি মাঝেমধ্যে এলাকায় আসতেন।’

ওসি আরও বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী তাকে গজারিয়া গ্রামের নূর উদ্দিনের কলাবাগানে দেখতে পান। এ সময় উত্তেজিত লোকজন তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
নারীর গায়ে ফুটবল লাগাকে কেন্দ্র করে বিরোধ, প্রাণ গেলো ৭০ বছরের বৃদ্ধের
সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা
হঠাৎ মাদ্রাসায় ঢুকে চাইলেন খাবার, না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
বাড্ডায় বাসে আগুন
বাড্ডায় বাসে আগুন
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত
১১ দলের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত
১১ দলের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন