সাবেক মন্ত্রীর সন্তানদের টাকার বান্ডিল নিয়ে খেলার ছবি ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩০

খাটে পড়ে আছে বান্ডিল বান্ডিল টাকা। তিন শিশু সেই টাকার বান্ডিল নিয়ে খেলছে। সামনেই দাঁড়িয়ে আছেন তাদের মা-বাবা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়েছে।

ছবিটি কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানার। পাশে দাঁড়ানো নারী তার স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল থেকে ফেসবুক, টুইটার, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি ভাইরাল হতে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা যায়নি।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মুজিবুল হকের স্ত্রী দাঁড়িয়ে আছেন। খাটের ওপর বিছানায় বসে আছে তাদের তিন শিশুসন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের বেশ কয়েকটি বান্ডিল পড়ে আছে বিছানায়। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। হনুফা আক্তার দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন।

ধারণা করা হচ্ছে, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনও এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিনের উৎসবকে আরও আনন্দময় করতে বান্ডিল বান্ডিল টাকা ছড়িয়ে দেন সন্তানদের সামনে। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ছবিটি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর গা ঢাকা দেন মুজিবুল হক। বাসে আগুন দিয়ে আট যাত্রী পুড়িয়ে হত্যার একটি ঘটনায় সম্প্রতি বাসমালিক তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান