গাজীপুরের সড়কে প্রাথমিকের প্রধান শিক্ষিকা ও অটোরিকশাচালক নিহত

গাজীপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৪

গাজীপুরের কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং মহানগরীর বাসন থানা এলাকায় এক অটোরিকশাচালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে দুটি দুর্ঘটনায় তারা নিহত হন।

নিহত শিক্ষিকার নাম সিদ্দিকা বেগম। তিনি কাপাসিয়া উপজেলার কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী।

নিহত অটোরিকশাচালক হারুন অর রশিদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের সাহেব উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার হারিকেন এলাকার রত্না খাতুনের বাড়ির ভাড়াটিয়া।

কাপাসিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় গাজীপুরের বাসা থেকে সিদ্দিকা বেগম স্বামীর মোটরসাইকেলে কাপাসিয়ার কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। তারা গাজীপুর-কাপাসিয়া সড়কের চরমার্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি মোটরসাইকেলই সড়কে পড়ে যায়। ঘটনাস্থলে শিক্ষিকা সিদ্দিকা বেগম নিহত হন। তার স্বামী আতাউর রহমানসহ (৬০) এবং তিন জন গুরুতর আহত হন। শিক্ষিকার স্বামীর অবস্থা আশঙ্কাজনক।’

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আবুল ফজল বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত প্রধান শিক্ষিকার মরদেহ হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহত আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

অপরদিকে, একইদিন সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার চৌধুরীবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালক হারুন অর রশিদ নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোগড়া থেকে চান্দনা চৌরাস্তা যাওয়ার পথে বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই চালক হারুন নিহত হন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহত অটোরিকশাচালক হারুন অর রশিদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি