কুয়াকাটায় আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস পালিত

কুয়াকাটা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩২

আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’র উদ্যোগে এবং সেইভ দ্য চিলড্রেনের সহযোগিতায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সৈকতের পূর্বাংশের প্রায় দেড় কিলোমিটার জায়গা পরিচ্ছন্ন করেন সংস্থার স্বেচ্ছাসেবীরা।

এর আগে বেলা সাড়ে ৯টায় আন্তর্জাতিক পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে কুয়াকাটা প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় অতিথিরা বলেন, ‘কুয়াকাটা একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। এটিকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সবার। তাই এই পরিচ্ছন্নতা দিবসে সবাইকে যার যার অবস্থান থেকে সৈকত পরিষ্কার রাখতে হবে এবং নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলতে হবে। বিশেষ করে, সমুদ্রকে নিরাপদ রাখতে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং প্লাস্টিকের বোতলসহ পলিথিন যেখানে-সেখানে ফেলা থেকে বিরত থাকতে হবে।’

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মো. আনসার আলী, বিশেষ অতিথি ছিলেন– কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র মো. আশ্রাব আলী শিকদার, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।

/এমএএ/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
এত কষ্টের কাজে কেন নারীরা, কোথায় পুরুষরা?
নদী ও সাগরে কত ধরনের মাছ ধরেন জেলেরা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী