যাত্রীবাহী বাস ও ট্রলির সংঘর্ষে ২ জন নিহত

রংপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৭ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৭

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার শঠিবাড়ি এলাকার ড্রিম পেট্রোল পাম্প সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস আহমেদ।

নিহতরা হলেন– রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাজী জায়গীর পাড়ার সেলিম মিয়া (৩০) ও হাশেম মিয়া (৩৮)। নিহত দুজন ইটভাঙা শ্রমিক ছিলেন। আহত পাঁচ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শৌখিন এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস শঠিবাড়ি ড্রিম পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত হন আরও পাঁচ জন।

দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলিটি বড়দরগা হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলে হাইওয়ে পুলিশের এসআই আফছার আলী জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম