সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে সন্তু লারমার প্রতি ইউপিডিএফের আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৪

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক ও মুখপাত্র অংগ্য মারমা অবিলম্বে পানছড়ি থেকে জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য জেএসএস সভাপতি সন্তু লারমার প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে অংগ্য মারমা বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর রাত থেকে জেএসএসের সশস্ত্র কর্মীরা আক্রমণাত্মক ভঙ্গিতে খাগড়াছড়ির পানছড়িতে অবস্থান করছেন এবং বিভিন্ন জনকে হুমকি দিচ্ছেন। এর ফলে খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলার প্রতিবাদে গড়ে ওঠা চলমান ছাত্র গণআন্দোলনে স্বাভাবিকভাবে বিরূপ প্রভাব পড়ছে; যা প্রকারান্তরে শাসকচক্রকে লাভবান করছে।’

জেএসএসের এই আচরণে জনগণ হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘খাগড়াছড়ি-রাঙামাটিতে হামলায় প্রাণহানি, বাড়িঘর-দোকানপাট অগ্নিসংযোগের ফলে জনগণ অস্তিত্ব রক্ষার্থে যে মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের তাগিদ অনুভব করছেন, তখন জেএসএসের সশস্ত্র দলের আক্রমণাত্মক অবস্থান জনগণের সঙ্গে শত্রুতার শামিল।’

অংগ্য মারমা আরও বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে জেএসএসকে অনুরোধ করেছি, তারা যেন তাদের সশস্ত্র গ্রুপকে পানছড়ি থেকে সরিয়ে নেয়। দুঃখজনক হলেও সত্য, তারা এখনও আমাদের অনুরোধে কর্ণপাত করেনি।’

বিবৃতিতে এই ইউপিডিএফ নেতা সব স্তরের ঐক্য প্রত্যাশী জনগণসহ পার্বত্য চট্টগ্রামে সংঘাতবিরোধী ছাত্র-জনতার সঙ্গে জেএসএসের যেসব নেতা-কর্মী-সমর্থক একাত্মতা পোষণ করেন তাদের পানছড়ি থেকে সশস্ত্র গ্রুপ প্রত্যাহারের জন্য সন্তু লারমার প্রতি চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের