নরসিংদীতে রেলওয়ের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬

নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নরসিংদী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় অভিযান চালান রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা আবদুস সোবহান।

এ সময় প্রায় দুই একর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থায়ী ও অস্থায়ী দোকানপাট এবং অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘রেলওয়ের জায়গা দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা গড়ে তোলায় দীর্ঘদিন ধরে জনভোগান্তি হচ্ছিল। এ ছাড়া, অবৈধ স্থাপনার কারণে কখন ট্রেন আসছে, আর যাচ্ছে দেখতে পারছিলেন না যাত্রী ও পথচারীরা। এতে দুর্ঘটনার স্বীকারও হচ্ছিলেন পথচারীরা। আজকের উচ্ছেদ করা এসব দোকানপাট ও স্থাপনার কোনোরকম ইজারা ছিল না, ভবিষ্যতেও এসব স্থান ইজারা দেওয়া হবে না।’

রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের এই কর্মকর্তা।

অভিযানে আবদুস সোবহান ছাড়াও নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ ও রাফিউর রহমানসহ রেলওয়ের ঢাকা বিভাগের কর্মচারী, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
আজ কোন ট্রেনের টিকেট বিক্রি হবে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের