ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৭ ভারতীয় মহিষ আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে ১৭টি ভারতীয় মহিষ আটক করেছে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার মহিষের চালানটি আটক করেন বিজিবির বিশেষ টহল দলের সদস্যরা। আটক করা মহিষগুলোর বাজার মূল্য ৩৪ লাখ টাকা বলে বিজিবির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সোমবার ভোররাতে জেলার বিজয়নগর উপজেলাধীন চান্দুরা নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ১৭টি ভারতীয় মহিষ আটক করা হয়। পরে আটক ভারতীয় মহিষ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কাস্টমস্ অফিসে জমা রাখা হয়। পরে আজ সন্ধ্যায় আখাউড়া কাস্টমস্ কর্মকর্তা কর্তৃক উল্লিখিত মহিষগুলো নিলামে বিক্রি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ মহিষসহ অন্যান্য গবাদি পশু যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বদ্ধপরিকর।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম