হিলি দিয়ে একদিনেই এলো ৩৫০ টন কাঁচা মরিচ, কমছে দাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ১৬:১৮আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৬:১৮

আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। সোমবার একদিনেই বন্দর দিয়ে ৩৫টি ট্রাকে ৩৫০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এতে কেজিপ্রতি কাঁচা মরিচের দাম কমেছে ৩০ থেকে ৫০ টাকা।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বেড়েছে। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ প্রকারভেদে ২শ থেকে ২শ ৩০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৫০ থেকে ২শ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকার রেজাউল ইসলাম বলেন, ‘হিলি স্থলবন্দর থেকে আমদানি করা কাঁচা মরিচ কিনে দেশের বিভিন্ন মোকামে পাঠিয়ে থাকি। গত কয়েকদিন ধরে বন্দরে আমদানি করা কাঁচা মরিচের দাম খানিকটা বেশি ছিল। তবে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ছয় দিন আমদানি বন্ধ থাকবে। এর কারণে গতকাল থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি অনেক বেড়েছে। দামও কমতে শুরু করেছে।’

আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ায় কাঁচা মরিচের সরবরাহ কমায় বাড়তে শুরু করে দাম। অপরদিকে, ভারতেও বৃষ্টির ফলে কাঁচা মরিচের সরবরাহ কমায় দাম কিছুটা বাড়ছিল। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে টানা ৬ দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এই সময়ে বাজারে পণ্যটির সরবরাহ স্বাভাবিক রাখতে কাঁচা মরিচের আমদানি বাড়িয়েছেন বন্দরের আমদানিকারকরা।’

/এমএএ/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি