ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৭:৫১আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৭:৫১

লক্ষ্মীপুরে গ্রিন লিফ নামে একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিন জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা সদর হাসপাতালে আহতদের দেখতে এসে বিষয়টি গণমাধ্যমকে জানান জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।

ডিসি বলেন, ‘কী কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করে দেওয়া হয়েছে।’

ডিসির সঙ্গে হাসপাতালে পরিদর্শনে আসেন পুলিশ সুপার মো. আক্তার হোসেন। এই সময় তারা নিহতদের স্বজনদের মাঝে নগদ ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। যারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের তালিকা করে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হবে বলেও জানান।

রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রিন লাইফ নামে ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মো. হৃদয় (১৯), মো. ইউসুফ (৩২) ও সুমন (২৫)।

নিহত হৃদয় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের সিরাজের ছেলে। তিনি পেশায় মোটর মেকানিক। ইউসুফ পৌরসভার (২নং নম্বর ওয়ার্ড) মধ্য বাঞ্চানগর গ্রামের সুজা মিয়ার ছেলে এবং সুজন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বটু মিয়ার ছেলে। তিন জনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও খবর: লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে ৩ জন নিহত

/এমএএ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি