কলেজশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: দুই জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৯:৩৮ আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৯:৩৮

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কলেজশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলায় রনি মহন্ত (৩২) ও কামিনী জাহিদ (৩৫) নামে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফিরোজা চৌধুরী।

দণ্ডপ্রাপ্তরা হলো– পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে রনি মহন্ত (৩২) এবং খোরশেদ আলীর ছেলে কামিনী জাহিদ (৩৫)।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মে রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা ও জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে নিজ বাড়িতে ধর্ষণের পর হত্যা করে আসামিরা। এ সময় ভুক্তোভোগীর পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। ওই ঘটনায় তার ভাই বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। পরদিন ৭ মে রাতেই পুলিশ দুজনকে গ্রেফতার করে। ৮ মে রাতে গ্রেফতারকৃতরা জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। রনি মহন্ত তার সহকর্মী জাহিদকে নিয়ে ৬ মে রাত ১টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এরপর সুযোগ বুঝে রাত ২টার দিকে ঘরে প্রবেশ করে। প্রথমে রনি মহন্ত ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়। ভিকটিম চিৎকার করে বাধা দেন। তখন আসামিরা ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে। এক পর্যায়ে ভিকটিম মারা গেলে কামিনী জাহিদ মরদেহে ধর্ষণ করে পালিয়ে যায়।

গ্রেফতার দুজন আদালতে জবানবন্দিতে লোমহর্ষক বর্ণনা দিয়ে জানায়, ধর্ষণের শিকার মেয়েটি মৃত্যুর পরও রেহাই পাননি তাদের হাত থেকে।

পরবর্তী সময়ে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা (ওসি, তদন্ত) হাবিবুর রহমান ২০২২ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক এ রায় দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালতের পিপি ফিরোজা চৌধুরী। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান।

/এমএএ/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি