অপহরণের শিকার শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ১৬:০৩আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৬:০৩

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অপহরণের শিকার এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবির অধীন মথুরাপুর বিওপি থেকে ১৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া গ্রামে শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হয়। ওই গ্রামের অপহরণকারী আসাদুজ্জামান (২৬) ও জনি শেখের (২০) বাড়িতে বিজিবি ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

তিনি আরও জানান, আসামি আসাদুজ্জামানের বাড়িতে বিজিবির সুবেদার মুজিবুল হকের নেতৃত্বে এ অভিযান চালিয়ে মেহেরপুর জেলার অপহৃত শিশু তামিম হোসেনকে (৬) উদ্ধার করা হয়। অপহরণকারীরা যৌথ অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে গেছে। পরে শিশুটিকে মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে অপহরণের শিকার শিশু তামিম হোসেনের অভিভাবক মেহেরপুর সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের