নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৬ অক্টোবর ২০২৪, ১৩:৩৮আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৩:৩৮

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা। আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের পর এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়।

বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা নীতি অনুশীলন করেন।

দিনটি উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দিনব্যাপী সকাল থেকে চলছে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্বালনসহ নানান ধর্মীয় অনুষ্ঠান।

সকালে দেশ-জাতির সুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা এবং বৌদ্ধ নারী-পুরুষরা পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ করেন। পরে বুদ্ধের উদ্দেশে ফুল পূজা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড (আহার) দান অনুষ্ঠিত হয়। এ ছাড়া আগতরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম দেশনা শ্রবণ করেন।

বৌদ্ধ বিহারে চলছে দিনব্যাপী নানা আয়োজন এ সময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্র জ্যোতি থের, বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত পরমানন্দ ভিক্ষু।

অনুষ্ঠানে সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেশান্ত বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি সুজিত বড়ুয়া, সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া, অর্থ সম্পাদক রুপন কুমার বড়ুয়া, ভান্ডার রক্ষক সম্পাদক ও প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি নিপু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল বড়ুয়া ছোটনসহ উপাসক-উপাসিকা এবং দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো হবে বলে বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন।

আজ বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বী বড়ুয়া সম্প্রদায় প্রবারণা পূর্ণিমা পালন করছে আর আগামীকাল সকাল থেকে মারমা সম্প্রদায় দুই দিনব্যাপী প্রবারণা পূর্ণিমা (মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ) পালন করবে।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের