‘রাষ্ট্রপতিকে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে’

কক্সবাজার প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ২০:৫৯আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২১:০২

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন কক্সবাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দু রকম বক্তব্য দেওয়ায় তাকে অপসারণের দাবি জানানো হয়েছে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালদীঘির পাড়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘দুই ধরনের বক্তব্যের জন্য রাষ্ট্রপতিকে অপসারণ করে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। কারণ, রাষ্ট্রপতি সুকৌশলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার মিশনে নেমেছেন। রাষ্ট্রপতি এই ধরনের বক্তব্যে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। তাই তাকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন, তাহলে অবস্থা হবে ফ্যাসিবাদী হাসিনার মতো। ছাত্র-জনতা যখন জেগেছে, এই সাহাবুদ্দিন চুপ্পু কেন? কোনও দালালের অস্তিত্ব থাকবে না।’

সমাবেশে বক্তব্য দেন– কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রবিউর হোসেন, সাহেদুল ইসলাম শাহেদ, সাহেদ মোহাম্মদ লাদেন, ওয়ালিউর ইসলাম আযম, একরামুল হক ও জুনায়েত হোসেনসহ অনেকে।

মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম