আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, আটকে পড়েছে যানবাহন

সাভার (ঢাকা) প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ১৩:২২আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৩:২৪

ঢাকার সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

মঙ্গলবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জেনারেশন নেক্সট লিমিটেড নামের ওই পোশাক কারখানার শ্রমিকরা।

মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট শ্রমিকরা বলেন, ‘প্রায় তিন মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিকপক্ষ একাধিকবার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল। কিন্তু কথামতো কাজ করেনি। এ ছাড়া ৪-৫ মাস ধরে কারখানার স্টাফদেরও বেতন দেয়নি কর্তৃপক্ষ।

‘আমরা কাজ করতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যা সমাধান না হবে ততক্ষণ আমরা অবরোধ তুলবো না।’

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘শ্রমিকরা সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা।’

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি