দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

শেরপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ১৫:১৯ আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৫:১৯

শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দহেরপাড় সড়কের শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন এবং বুধবার চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন– উপজেলার চরশিমুলচূড়া এলাকার শুকুর আলীর ছেলে সবুজ মিয়া (২২); পৌর শহরের মুন্সীপাড়া গ্রামের আবুল বাশার লতা মিয়ার ছেলে জাকিরুল ইসলাম জয় (২৫)।

শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া জানান, সবুজ মোটরসাইকেলে শ্রীবরদী শহরে যাচ্ছিল। জয় শ্রীবরদী শহর থেকে দহেরপাড় যাচ্ছিল। শ্মশানঘাট এলাকায় পৌঁছালে তাদের দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান সবুজ। গুরুতর আহত হন জয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা এবং জয়কে জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে চিকিৎসক আহত জয়কে ঢাকায় রেফার্ড করেন। রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মাহমুদুল হাসান জয় মারা যান।

এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার