দমকা হাওয়ায় গাছ পড়ে দিনমজুরের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ১৫:১৬ আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৭:৫৪

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়া গাছের চাপায় বরগুনায় বেতাগীতে আশরাফ আলী (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আশরাফের বাড়ি উপজেরার কাসমত করুনা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ আলী দিনমজুরের কাজের জন্য বেতাগী উপজেলার ছোট মোকামিয়া এলাকায় এলে হঠাৎ ঘূর্ণিঝড় দানার প্রভাবে দমকা হাওয়া বয়ে যায়। সে সময় দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হন আশরাফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফের ভাই বলেন, ‘আমার ভাই দিনমজুরের কাজ করে। প্রতিদিনের মতো আজও সকালে কাজের জন্য বের হন। হঠাৎ ফোন আসে আমার ভাই হাসপাতালে। আমরা তাৎক্ষণিক হাসপাতালে চলে যাই। সেখানে গিয়ে দেখি, আমার ভাই আর বেঁচে নেই।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাবে বেতাগীতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে আশরাফ আলী নামে একজনের মৃত্যুর খবর পেয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
ফ্লোরিডায় আঘাত হানলো হারিকেন ইসাইয়াস, জরুরি অবস্থা ঘোষণা
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
প্রশান্ত উপকূলে ধেয়ে আসছে ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব